রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৬

মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৬

favicon
ভোরের আলো ডেস্ক:
মোরেলগঞ্জে মোটরসাইকেল-নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৬

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও একটি নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।


শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।