রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করছে: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করছে: অর্থমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


শনিবার (৩ অক্টোবর) বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘ইকোথন-২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের অনুপাতে কর আদায়ের হার প্রয়োজনের তুলনায় অনেক কম। একই সঙ্গে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়টিকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।


তিনি বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়ছে। বর্তমানে অনিশ্চয়তাই স্বাভাবিক পরিস্থিতিতে পরিণত হয়েছে। ভূরাজনৈতিক সংঘাতের পাশাপাশি জ্বালানি ও পরিবহন ব্যয়ও অস্থিতিশীল হয়ে উঠেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যে সংরক্ষণবাদ ও শুল্ক বাধা বাড়ছে।


আমদানি-নির্ভর এবং রপ্তানিমুখী বাংলাদেশের অর্থনীতিতে বৈশ্বিক এসব সংকটের প্রতিটি ধাক্কাই সরাসরি প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।