বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত

favicon
ভোরের আলো ডেস্ক:
শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে নিজেদের অবস্থান ফের স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি মূলত আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং এ বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।


বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক প্রসঙ্গে জয়সওয়াল বলেন, বাংলাদেশের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি গঠনমূলক, ইতিবাচক ও ভবিষ্যৎমুখী। এই দৃষ্টিভঙ্গিই দুই দেশের মধ্যে যোগাযোগ এগিয়ে নিতে ভূমিকা রাখছে বলে জানান তিনি।


শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রত্যর্পণের বিষয়টি মূলত একটি আইনি বিষয়। এর সঙ্গে বিভিন্ন আইনগত বিষয় জড়িত বলেও উল্লেখ করেন তিনি।


এর মাধ্যমে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করল দেশটির সরকার।