শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সোমবার ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত, এরপর রোডম্যাপ ঘোষণা

সোমবার ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত, এরপর রোডম্যাপ ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
সোমবার ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত, এরপর রোডম্যাপ ঘোষণা

আগামী সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশনের বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


নির্বাচন কমিশনার বলেন, সোমবারের বৈঠকে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে কোন সময়সীমার মধ্যে এবং কত ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর নির্বাচনের বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হবে।


এদিকে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার বিষয়েও আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয়েছে বলে জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।


তিনি বলেন, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে নেপাল। বাংলাদেশের মতো প্রবাসীদের ভোটাধিকার সুবিধা চালু করতে চায় দেশটির নির্বাচন কমিশন। এ কারণে বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা সম্পর্কে জানতে তারা আগ্রহ প্রকাশ করেছে।