শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বহজের মূল পর্ব আজ, আরাফাতে অবস্থান করছেন মুসল্লিরা

হজের মূল পর্ব আজ, আরাফাতে অবস্থান করছেন মুসল্লিরা

favicon
ভোরের আলো ডেস্ক:
হজের মূল পর্ব আজ, আরাফাতে অবস্থান করছেন মুসল্লিরা


পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনা থেকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন হজ পালনকারীরা। স্থানীয় সময় সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে ফজরের নামাজ আদায় করে আরাফাতের পথে রওনা হন তারা।


ঐতিহাসিক আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন মুসল্লিরা এবং সেখানেই শুনবেন পবিত্র হজের খুতবা। ইসলামি শরিয়তের দৃষ্টিতে আরাফাতের ময়দানে অবস্থান করাকেই হজের মূল অংশ হিসেবে বিবেচনা করা হয়।


এবারের হজের খুতবা দেবেন মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ, যা বিশ্বের ৩৪টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে।


চরম গরমের কারণে আরাফাতের দিনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁবুতে থাকার পরামর্শ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।


সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে রাত কাটাবেন এবং শয়তানকে নিক্ষেপ করার জন্য পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ্ব ঈদুল আজহার দিনে জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি এবং মাথা মুণ্ডন করবেন তারা। এরপর তাওয়াফ করবেন কাবা শরীফ।


১১ ও ১২ জিলহজ্ব বাকি আনুষ্ঠানিকতা পালন শেষে প্রায় ১৫ লাখ মুসল্লি হজের সব কার্যক্রম সম্পন্ন করবেন।