মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশদিনাজপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু

দিনাজপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
দিনাজপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু

দিনাজপুর-রংপুর মহাসড়কের ফতেজংপুর এলাকায় একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে লিপি রানী রায় (২১) নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত লিপি রানী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গ্রামের জীবন রায়ের স্ত্রী ছিলেন।


দশমাইল হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে যাওয়ার পথে লিপি রানী মোটরসাইকেলে করে ফতেজংপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার কোমর থেকে পা পর্যন্ত মারাত্মকভাবে থেতলে যায়।


স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাগঞ্জ এলাকায় তিনি মারা যান।