মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রে রফতানি করতে চাইলেই গুণতে হবে অতিরিক্ত শুল্ক

যুক্তরাষ্ট্রে রফতানি করতে চাইলেই গুণতে হবে অতিরিক্ত শুল্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে রফতানি করতে চাইলেই গুণতে হবে অতিরিক্ত শুল্ক

যুক্তরাষ্ট্র এবার কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে। দেশটি থেকে পণ্য আমদানি করতে হলে ১ আগস্ট থেকে গুণতে হবে অতিরিক্ত এই শুল্ক। খবর দিয়েছে সিএনএন।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে লেখা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, মাদকদ্রব্য হিসেবে পরিচিত ব্যথানাশক ‘ফেন্টানিল’ এর বিস্তার ও পাচার রোধে ব্যর্থ হয়েছে কানাডা। এজন্যই এই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে।


তবে ট্রাম্প আরও জানান, যদি কোনো কানাডীয় প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে উৎপাদন স্থাপনায় আগ্রহ দেখায় কিংবা কারখানা নির্মাণ করে, সেক্ষেত্রে তাদের পণ্যে বাড়তি শুল্ক প্রযোজ্য হবে না।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের রফতানিকৃত পণ্যের অন্যতম বৃহৎ ক্রেতা কানাডা। গত বছর দেশটি যুক্তরাষ্ট্র থেকে ৩৪৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং রফতানি করেছে ৪১৩ বিলিয়ন ডলারের পণ্য।


এছাড়া কানাডার পাশাপাশি বাংলাদেশসহ আরও ১৪টি দেশের ওপরও ৩৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব দেশের ক্ষেত্রেও শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে।


/এএম