বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমবিশ্ব‘বাংলায় কথা বললেই বাংলাদেশি! ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ছে ধরপাকড়

‘বাংলায় কথা বললেই বাংলাদেশি! ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ছে ধরপাকড়

favicon
অনলাইন সংস্করণ
‘বাংলায় কথা বললেই  বাংলাদেশি! ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ছে ধরপাকড়

ভারতের বিভিন্ন রাজ্যে এখন বাংলায় কথা বললেই অনেককেই ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে চিহ্নিত করে আটক করা হচ্ছে কিংবা বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে।


এই ঘটনায় এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


তার অভিযোগ, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, ওড়িশা এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষীরা এখন হামলার শিকার হচ্ছেন। শুধু তাই নয়, দিল্লির বসন্তকুঞ্জের বাংলা ভাষাভাষী এলাকায় পানির লাইন ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সম্প্রতি মন্তব্য করেছেন, জনগণনায় যদি কেউ বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে উল্লেখ করেন, তাহলে তাকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে।


এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।


এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ‘পুশব্যাক’ করা হচ্ছে।


ওড়িশার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে অন্তত সাড়ে তিনশ’ বাংলাভাষীকে আটক করা হয়েছে। তাদের অপরাধ—তারা বাংলায় কথা বলেন।


এই ঘটনায় বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গেল কয়েক মাসে ভারতের বিভিন্ন রাজ্যে একইভাবে বহু বাংলাভাষী ভারতীয়কে বাংলাদেশি বলে চিহ্নিত করে সীমান্তে পুশব্যাক করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।