আবারও ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের ঘোষণা
আবারও ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রবিবার (১৩ জুলাই) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে তিনি এই ঘোষণা দেন। খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে যুক্তরাষ্ট্র ঠিক কতটি প্যাট্রিয়ট ইউনিট ইউক্রেনকে দেবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ট্রাম্প জানান, এই সামরিক সহায়তা বিনামূল্যে দেওয়া হবে না। জেলেনস্কি প্রশাসনকে এর মূল্য পরিশোধ করতে হবে।
এর আগেও, ২০২২ সালে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেয়ার ঘোষণা দিয়েছিল, যা ২০২৩ সালে সরবরাহ করা হয়। এছাড়াও, দূরপাল্লার রকেট লঞ্চার হাইমার্স ইউক্রেনের সেনাবাহিনীর কাছে পাঠানো হয়।