শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্ববিবিসিকে ট্রাম্প: পুতিনের প্রতি হতাশ, তবে সম্পর্ক শেষ করিনি

বিবিসিকে ট্রাম্প: পুতিনের প্রতি হতাশ, তবে সম্পর্ক শেষ করিনি

favicon
অনলাইন সংস্করণ
বিবিসিকে ট্রাম্প: পুতিনের প্রতি হতাশ, তবে সম্পর্ক শেষ করিনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে হতাশ হলেও তাদের সম্পর্ক এখনও শেষ করেননি।


সোমবার (১৪ জুলাই) বিবিসির সঙ্গে একান্ত ফোনালাপে ট্রাম্প এ কথা জানান। তিনি বলেন, ‘‘আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।’’


এর আগে তিনি ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন এবং জানান, আগামী ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে।


হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোর প্রতি সমর্থন জানান। যদিও এক সময় তিনি এটিকে ‘অচল’ বলেছিলেন, এখন বলছেন—‘‘ন্যাটো এখন আরও সক্রিয় এবং তারা তাদের নিজস্ব অর্থায়ন করছে।’’


ইউক্রেন ইস্যুতে পুতিনের প্রতি অসন্তোষ

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ শেষে ট্রাম্প বিবিসিকে বলেন, ‘‘ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার সঙ্গে চারবার আলোচনা হয়েছে, কিন্তু প্রত্যেকবার মনে হয়েছে চুক্তি হচ্ছে—তারপরই আবার হামলা হয়েছে।’’


তিনি বলেন, ‘‘আমি পুতিনের ওপর হতাশ, তবে হাল ছাড়িনি। এই বিষয়ে আমরা কাজ করছি। তার সঙ্গে আলোচনায় বসবো।’’


রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, যার ফলে বহু বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে।


পুতিন বলছেন, তিনি শান্তি চান, তবে আগে ‘মূল কারণগুলো’ সমাধান করতে হবে। রাশিয়ার দাবি, ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী পশ্চিমা দেশগুলোর রাশিয়ার নিরাপত্তায় হুমকি সৃষ্টি।


ন্যাটো ও বিশ্বনেতাদের প্রতি ভিন্ন সুর

একসময় ন্যাটোকে ‘অচল’ বললেও এখন ট্রাম্প বলছেন, ‘‘ন্যাটো নিজেদের বিল পরিশোধ করছে, এখন তারা আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। আমি সম্মিলিত প্রতিরক্ষার পক্ষে আছি।’’


তিনি বলেন, জার্মানি, ফ্রান্স ও স্পেনের নেতারা তার সিদ্ধান্তকে সম্মান করতে শুরু করেছেন।


বিশ্বনেতাদের তোষামোদ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তারা আসলে ভালো ব্যবহার করার চেষ্টা করছেন।’’


যুক্তরাজ্য ও কানাডা প্রসঙ্গ

যুক্তরাজ্যকে নিয়ে ট্রাম্প বলেন, ‘‘এটি একটি মহান দেশ। আমার সেখানেও সম্পত্তি আছে। ব্রেক্সিট এখন আগের চেয়ে স্থিতিশীল পথে রয়েছে।’’


ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নিয়ে বলেন, ‘‘তিনি একজন উদারপন্থী হলেও আমি তাকে পছন্দ করি।’’


তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। সেপ্টেম্বরে তিনি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরে যাবেন। ‘‘আমি ভালো সময় কাটাতে চাই, রাজা চার্লসকে সম্মান জানাতে চাই।’’


ট্রাম্প বলেন, তিনি চান না তার সফরের সময় যুক্তরাজ্যের পার্লামেন্টে তার জন্য কোনো অনির্ধারিত অধিবেশন ডাকা হোক।


কানাডা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘আমরা কানাডার সঙ্গে আলোচনা করছি। এটি ভালোভাবে চলছে।’’ রাজা চার্লসের বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তিনি খুবই শ্রদ্ধাশীল এবং ভালো ভদ্রলোক।’’


উত্তরাধিকার প্রসঙ্গে ট্রাম্প

নিজের উত্তরাধিকার সম্পর্কে ট্রাম্প বলেন, ‘‘আমি মনে করি, আমি যুক্তরাষ্ট্রকে বাঁচিয়েছি। এক বছর আগে এটি মৃত দেশের মতো ছিল, এখন এটি আবারও মহান দেশ।