শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত

favicon
অনলাইন সংস্করণ
ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ আপাতত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর দিয়েছে রয়টার্স।


বুধবারই তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। তবে ভারতের পক্ষ থেকে ইয়েমেনের হুতি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করার পর ফাঁসি স্থগিত করা হয়।


তবে তাকে ভারতে ফেরত পাঠানো হবে কি না, কিংবা মুক্তি দেওয়া হবে কিনা—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি ইয়েমেন।


বর্তমানে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে আছেন নিমিশা প্রিয়া। ২০২০ সালে ব্যবসায়িক সহযোগী ও ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহাদিকে হত্যার দায়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় দেশটির আদালত।