মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়মাইলস্টোন দুর্ঘটনায় ভারত পাঠাচ্ছে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ চিকিৎসক দল

মাইলস্টোন দুর্ঘটনায় ভারত পাঠাচ্ছে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ চিকিৎসক দল

favicon
অনলাইন সংস্করণ
মাইলস্টোন দুর্ঘটনায় ভারত পাঠাচ্ছে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ চিকিৎসক দল

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত।


দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অগ্নিদগ্ধদের সুচিকিৎসার জন্য সহায়তার আশ্বাস দিয়েছিলেন। এরপরই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন জানায়, ভারত থেকে শিগগিরই অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের একটি দল বাংলাদেশে পৌঁছাবে।


বুধবার (২৩ জুলাই) ভারতীয় হাই কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয়, এই মেডিকেল টিম আহতদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানোর সুপারিশও করতে পারে।


হাই কমিশন আরও জানায়, রোগীদের অবস্থা ও চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে প্রয়োজনে আরও চিকিৎসক দল পাঠানো হতে পারে।


এর আগে, দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সরকারকে একটি জরুরি চিঠি পাঠায় ভারতীয় হাই কমিশন। এতে আহতদের চিকিৎসা সহায়তায় ভারতের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়।