মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশনওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রাথমিক ধারণা পারিবারিক কলহ

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রাথমিক ধারণা পারিবারিক কলহ

favicon
অনলাইন সংস্করণ
নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রাথমিক ধারণা পারিবারিক কলহ

নওগাঁর পোরশা উপজেলার শীতলি ফকিরপাড়া গ্রামে নিজ ঘর থেকে এক স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে নিজ ঘরের বিছানা থেকে স্ত্রী মোমেনা বেগমের নিথর দেহ এবং স্বামী হাই বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পান তাদের ছোট মেয়ে।


নিহতরা হলেন, শীতলি ফকিরপাড়ার বাসিন্দা মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)।


পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙলে তাদের ছোট মেয়ে দেখে মায়ের দেহ বিছানায় নিথর পড়ে আছে এবং বাবা গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। আতঙ্কিত মেয়েটি দ্রুত দরজা খুলে ছুটে যায় প্রতিবেশীদের কাছে।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


পোরশা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।