মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশনাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত: ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত: ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত: ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার
গ্রেপ্তার মো. মহির উদ্দিন।

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. মহির উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৩ জুলাই) রাতে র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।মহির উদ্দিন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় নিহত ইতি খাতুনের পরিবারের সদস্য নজরুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ট্রাকচালককে আসামি করা হয়। এরপরই পুলিশ প্রশাসনের উচ্চপর্যায় থেকে ঘাতক চালককে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়। সেই নির্দেশনায় র‍্যাব প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং চালকের পরিচয় শনাক্ত করে।

পরে গোপন তথ্যের ভিত্তিতে নাটোপ্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসে থাকা দুই পরিবারের সাতজনসহ মোট আটজন নিহত হন। নিহতদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও প্রাগপুর গ্রামে।রের বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাবের একটি দায়িত্বশীল সূত্র।