শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বরাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ভিডিও প্রকাশিত হয়েছে, ঘটনায় নিহত হয়েছেন ৪৩ জন।

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ভিডিও প্রকাশিত হয়েছে, ঘটনায় নিহত হয়েছেন ৪৩ জন।

favicon
অনলাইন সংস্করণ
রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ভিডিও প্রকাশিত হয়েছে, ঘটনায় নিহত হয়েছেন ৪৩ জন।

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ভিডিও প্রকাশ, নিহত অন্তত ৪৩ জন

রাশিয়ায় অর্ধশত আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অনলাইনে প্রকাশিত হয়েছে আগুন ধরে যাওয়ার দৃশ্যের ভিডিও। অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে অন্তত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাশিয়ার গণমাধ্যম আরটি-তে প্রকাশিত ১৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের পরিচালিত বিমানটি অবতরণের সময় ঘন ধোঁয়া ও ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে। রিপোর্ট অনুযায়ী, বিমানটির মূল অংশে আগুন ধরে যায় এবং পরে তার ধ্বংসাবশেষ পাওয়া যায় আমুর অঞ্চলে

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ টেলিগ্রামে এক বার্তায় জানান, আন্তোনভ-২৪ মডেলের বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীন সীমান্তবর্তী টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। পথে এটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। গভর্নর দাবি করেছেন, দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।

তবে স্থানীয় জরুরি বিভাগের তথ্য মতে, বিমানে আরোহীর সংখ্যা গভর্নরের দেওয়া সংখ্যার তুলনায় কিছুটা কম হতে পারে। তারা বলছে, বিমানটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।

বিমান বিধ্বস্তের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।