মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › সিংড়ায় ট্রাকচাপায় ১০ বছরের শিশু রাবেয়ার মর্মান্তিক মৃত্যু

সিংড়ায় ট্রাকচাপায় ১০ বছরের শিশু রাবেয়ার মর্মান্তিক মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
সিংড়ায় ট্রাকচাপায় ১০ বছরের শিশু রাবেয়ার মর্মান্তিক মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রাবেয়া আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা রাজু আহমেদের মেয়ে।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয় একটি দোকান থেকে রাবেয়াকে আইসক্রিম কিনে দেন তার বাবা। এরপর বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাবেয়া।


ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।