শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বথাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে ৩২ জন নিহত, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নমপেনের

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে ৩২ জন নিহত, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নমপেনের

favicon
অনলাইন সংস্করণ
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে ৩২ জন নিহত, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান নমপেনের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ছিয়া কেও জানিয়েছেন, কম্বোডিয়া ‘নিঃশর্তভাবে’ সংঘর্ষ বন্ধে আগ্রহী এবং এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়।


তবে থাইল্যান্ড এখনো এই প্রস্তাবে আনুষ্ঠানিক কোনো সাড়া দেয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দেজ বালানকুরা বলেছেন, তারা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে চান এবং এখনো কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন বলে মনে করছেন না।


বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন, আহত হয়েছেন প্রায় ১৩০ জন। জীবন বাঁচাতে সীমান্ত এলাকা থেকে পালিয়ে গেছে প্রায় এক লাখ মানুষ। থাই সীমান্তবর্তী এলাকা থেকে কম্বোডিয়াও সরিয়ে নিচ্ছে নিজ দেশের গ্রামবাসীদের।


পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের সহকারী মুখপাত্র।


এদিকে চীনও দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেছেন, উভয় দেশকে সংযম বজায় রেখে শান্তিপূর্ণ পথ অনুসরণ করতে হবে।


পরিস্থিতি পর্যালোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। চিঠির মাধ্যমে তারা এই বৈঠকের আহ্বান জানিয়েছে। সেখানে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি স্থাপন বিভাগ সর্বশেষ অবস্থা তুলে ধরবে।