বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমসারা দেশদুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়-বৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত

দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়-বৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত

favicon
অনলাইন সংস্করণ
দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়-বৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এছাড়া রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।