মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরে দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।


মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ইসি এক ঘোষণায় জানায়, ভোটার তালিকা আইন সংশোধনের বিলম্বের কারণে শুরুতে কেবল একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা ছিল। তবে সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এর আগে, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, হালনাগাদ খসড়া তালিকায় নতুন করে ৪৪ লাখ ৬৬ হাজার ভোটার যুক্ত হয়েছেন এবং তালিকাটি খুব শিগগিরই প্রকাশ করা হবে।


সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।