মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়"৭১ সালেও এমন নৃশংসতা দেখিনি" — আইন উপদেষ্টা আসিফ নজরুল

"৭১ সালেও এমন নৃশংসতা দেখিনি" — আইন উপদেষ্টা আসিফ নজরুল

favicon
অনলাইন সংস্করণ
"৭১ সালেও এমন নৃশংসতা দেখিনি" — আইন উপদেষ্টা আসিফ নজরুল

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে যে সহিংসতা হয়েছে, তা ১৯৭১ সালের যুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর অপরাধকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, লাশ পুড়িয়ে ফেলা, আহত নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা—এসব কর্মকাণ্ড সরাসরি যুদ্ধাপরাধ।


মঙ্গলবার (২৯ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে 'জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, “২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি বাহিনী নৃশংসতা চালিয়েছে, তবে তারা আহতদের ধরে পেছন থেকে গুলি করেনি, লাশ পুড়িয়ে দেয়নি—এমন দৃশ্য বা বর্ণনা আমি মুক্তিযোদ্ধাদের কাছেও পাইনি।"


আসিফ নজরুল বলেন, বিচারকার্য নিয়ে মাঝে মাঝে অভিযোগ উঠলেও প্রসিকিউশন টিম নিরলসভাবে কাজ করছে। বিশেষভাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, "তাজুল রাত ২টা পর্যন্ত কাজ করেন, নতুন কিছু পেলে সঙ্গে সঙ্গে আইন মন্ত্রণালয়ে ছুটে আসেন।"


তিনি আরও বলেন, “আমরা নিজের কাছে, আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি, সেই চেষ্টাই করছি। আমি রিলিজিয়াস মানুষ, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলি, যেন সত্যি বিচার করতে পারি।"


আইন উপদেষ্টা দৃঢ়ভাবে বলেন, এই বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা থামবো না, কারণ দেশের মানুষ প্রশ্ন করবে, আর আমরা আল্লাহর কাছে জবাব চাই।