ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলার কলেজগেট এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর।
ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. কাউসার আলম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তার পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করে পিবিআইকে অনুরোধ জানানো হয়েছে।