বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিশ্বইসরায়েলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র সম্ভব নয়: রুবিও

ইসরায়েলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র সম্ভব নয়: রুবিও

favicon
অনলাইন সংস্করণ
ইসরায়েলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র সম্ভব নয়: রুবিও

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ এবং শান্তির পথে ‘বিপরীতমুখী’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই দেশগুলোর কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই।”


রুবিওর মতে, ইসরায়েলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। “যারা স্বীকৃতি দিচ্ছেন, তারা বলতে পারছেন না সেই রাষ্ট্র কোথায় হবে, কারা শাসন করবে—তাদের কোনো পরিষ্কার রূপরেখা নেই,” বলেন তিনি।


তিনি আরও অভিযোগ করেন, এই স্বীকৃতি হামাসকে পরোক্ষভাবে উৎসাহিত করছে। তার দাবি, হামাস এখনো অন্তত ২০ জনকে জীবিত জিম্মি করে রেখেছে এবং ৫০ জনের বেশি মরদেহ আটকে রেখেছে। “স্বীকৃতি দেওয়া মানে হামাসের পক্ষ নেওয়া—এভাবে তাদের পুরস্কৃত করা হচ্ছে,” বলেন তিনি।


রুবিও মনে করেন, স্বীকৃতিদানকারী দেশগুলোর এই সিদ্ধান্ত চলমান যুদ্ধবিরতি আলোচনায় বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, “অনেক দেশ অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ থেকে এই সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে তারা আন্তর্জাতিক পরিণতি বিবেচনায় নিচ্ছে না।”


তবে স্বীকৃতি দেওয়া দেশগুলো বলছে, এটি কোনো পুরস্কার নয়, বরং দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।