শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি, ইমিগ্রেশন প্রক্রিয়া চলমান

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি, ইমিগ্রেশন প্রক্রিয়া চলমান

favicon
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি, ইমিগ্রেশন প্রক্রিয়া চলমান

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে মার্কিন সামরিক বিমান সি-১৭ যোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ।


এর আগে শুক্রবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে মোট ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে বিমানবন্দরে এসে পৌঁছেছেন ৩৯ জন। বাকি ব্যক্তিদের ফেরত না আসার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখনো চলমান রয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হয়। এই ধারাবাহিকতায় এর আগেও ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।


এ ধরনের ফেরতের ঘটনা অভিবাসন নীতির কড়াকড়িরই একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।