বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমসারা দেশগাজীপুরে দ্বিতীয় স্ত্রীকে তালাবদ্ধ ঘরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ

গাজীপুরে দ্বিতীয় স্ত্রীকে তালাবদ্ধ ঘরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ

favicon
অনলাইন সংস্করণ
গাজীপুরে দ্বিতীয় স্ত্রীকে তালাবদ্ধ ঘরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় স্ত্রীকে ঘরের ভেতর তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।


শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মারুফা আক্তার (৪৫) একই গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত মিজানুর রহমানের দ্বিতীয় স্ত্রী।


নিহতের ছোট বোন নাজমা আক্তার জানান, গভীর রাতে আশপাশের লোকজনের ‘আগুন-আগুন’ চিৎকারে ঘুম ভাঙে। ছুটে গিয়ে দেখতে পান, বাসার মূল ফটক তালাবদ্ধ। স্থানীয়রা তালা ভেঙে ভেতরে ঢুকে দুটি ঘরের দরজাও তালাবদ্ধ অবস্থায় পান। তালা ভেঙে ঘরে ঢুকে আগুন নিভাতে চেষ্টা করলেও ততক্ষণে মারুফা আগুনে ঝলসে মারা যান।


প্রতিবেশীদের মতে, এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও সমস্যা মেটেনি।


শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনার পরপরই মিজানুর রহমান পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে। মিজানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।