বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমজাতীয়জাতীয় নাগরিক পার্টির সমাবেশে শহিদ মিনারে জমায়েত শুরু

জাতীয় নাগরিক পার্টির সমাবেশে শহিদ মিনারে জমায়েত শুরু

favicon
অনলাইন সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির সমাবেশে শহিদ মিনারে জমায়েত শুরু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার লক্ষ্যে রোববার (৩ আগস্ট) বিকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ শুরু করেছে। সমাবেশস্থলে নেতাকর্মীরা ধীরে ধীরে জমায়েত হচ্ছেন। ইতোমধ্যে উপস্থিত হয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা।


দলের বিভিন্ন ইউনিট মিছিল নিয়ে আসছেন সমাবেশে। শহিদ মিনারের সামনে লাল কার্পেট বিছানো হয়েছে এবং বিভিন্ন স্থানে বড় ডিজিটাল পর্দা বসানো হয়েছে, যেখানে গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের নানা দৃশ্য প্রদর্শিত হচ্ছে।


দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে। নেতারা আশা করছেন, গত বছরের ৩ আগস্টের মতো এবারও শহিদ মিনারে বিশাল জনসমাগম হবে। দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে অংশগ্রহণ করছেন। দলের অফিসিয়াল ফেসবুক পেজে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর ও নোয়াখালী থেকে আসা নেতাকর্মীদের ছবি প্রকাশ করা হয়েছে।


সমাবেশে ঘোষিত ইশতেহারে নতুন বাংলাদেশ গড়ার ২৪ দফার রূপরেখা থাকবে। এতে থাকবে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য, অর্থনৈতিক নীতিমালা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, প্রবাসী কল্যাণ, নগর উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনার পরিকল্পনা।