যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান দুর্ঘটনায় নিহত ৪
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি চিকিৎসা সরঞ্জামবাহী বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছাকাছি এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি মূলত রোগী পরিবহন ও চিকিৎসা সরঞ্জাম বহনের কাজে ব্যবহৃত হতো। দুর্ঘটনার দিনও এটি কাছাকাছি একটি হাসপাতাল থেকে একজন রোগী আনতে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ডুয়েল প্রোপেলার বিমানটি বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায়।
বিমানের আগুন নেভানোর আগেই ভেতরে থাকা চার আরোহীর সবাই নিহত হন।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত জানতে কাজ চলছে।