আলী লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সালের প্রধান নিযুক্ত
আলী লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। বুধবার (৬ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট), ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাবেক এই পার্লামেন্ট স্পিকারকে দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থাটির দায়িত্বভার প্রদান করেন।
ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, এসএনএসসি-তে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দু’জন প্রতিনিধির একজন হবেন লারিজানি।
এই পদে থেকে লারিজানি জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের প্রেক্ষাপটে, তেহরান নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়, যার অংশ হিসেবেই এই নিয়োগ।