বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমসারা দেশটানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

favicon
অনলাইন সংস্করণ
টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

রাতভর টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। বৃহস্পতিবার (৭ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা মোড়, জিইসি মোড়সহ বিভিন্ন এলাকায় পানি জমে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শ্রমজীবী জনগণ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।


জলাবদ্ধতার পাশাপাশি গণপরিবহন সংকটে ভোগান্তি আরও বেড়েছে। সাধারণ মানুষের অভিযোগ, এই সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকেরা দ্বিগুণ ভাড়া আদায় করছেন। নগরবাসীর অভিযোগ, ড্রেন ও নালাগুলোর যথাযথ পরিস্কার-পরিচর্যার অভাবে পানি অপসারণ ব্যাহত হচ্ছে, যার ফলে প্রতিবছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) চট্টগ্রামে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৪ হাজার ৩৯ কোটি টাকার মেগা প্রকল্প চলমান রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে নগরবাসীকে আর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে না।