বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিশ্বরাশিয়ার তেল কেনায় চীনের ওপরও শুল্ক বসতে পারে: ট্রাম্পের ইঙ্গিত

রাশিয়ার তেল কেনায় চীনের ওপরও শুল্ক বসতে পারে: ট্রাম্পের ইঙ্গিত

favicon
অনলাইন সংস্করণ
রাশিয়ার তেল কেনায় চীনের ওপরও শুল্ক বসতে পারে: ট্রাম্পের ইঙ্গিত

রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের মতো চীনকেও অতিরিক্ত শুল্কের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ আগস্ট) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্যারিফ সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প।

সাংবাদিকরা তাকে স্মরণ করিয়ে দেন, রাশিয়ার তেলের ক্রেতা শুধু ভারতই নয়, চীনও রয়েছে তালিকায়—যারা রাশিয়া থেকে আরও বেশি পরিমাণে তেল কিনছে।

এ প্রসঙ্গে চীনকেও কি ভারতের মতো শুল্কের আওতায় আনা হবে—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “এমন সম্ভাবনা রয়েছে।” তবে তিনি বিস্তারিত কিছু না জানিয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি এড়িয়ে যান।