বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিশ্বএম-১ অ্যাব্রামস ট্যাংকের তথ্য পাচারের অভিযোগে মার্কিন সেনা অভিযুক্ত

এম-১ অ্যাব্রামস ট্যাংকের তথ্য পাচারের অভিযোগে মার্কিন সেনা অভিযুক্ত

favicon
অনলাইন সংস্করণ
এম-১ অ্যাব্রামস ট্যাংকের তথ্য পাচারের অভিযোগে মার্কিন সেনা অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে এম-১ অ্যাব্রামস ট্যাংকের গোপন তথ্য রাশিয়ার কাছে পাচারের চেষ্টার অভিযোগ গঠন করেছে মার্কিন কর্তৃপক্ষ। বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ এ তথ্য জানায়, যা সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।


অভিযুক্ত সেনা সদস্যের নাম টেইলর এডাম লি, বয়স ২২ বছর। তিনি টেক্সাসের ফোর্ট ব্লিস আর্মি পোস্টে কর্মরত ছিলেন।


আদালতে জমা দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, লি যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সম্পর্কিত সংবেদনশীল তথ্য, বিশেষ করে এম-১ অ্যাব্রামস ট্যাংকের অপারেশন ও প্রযুক্তিগত দিক সংক্রান্ত তথ্য রুশ সরকারের কাছে পাচারের প্রস্তাব দেন। জানা গেছে, রাশিয়ান নাগরিকত্ব পাওয়ার আশায় তিনি এই সহায়তা দিতে চেয়েছিলেন।


উল্লেখ্য, এম-১ অ্যাব্রামস ট্যাংককে বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী ট্যাংক হিসেবে বিবেচনা করা হয়। এটি উন্নত বর্ম, শক্তিশালী কামান ও উচ্চ গতির জন্য মার্কিন সেনাবাহিনীর মূল শক্তি হিসেবে পরিচিত।