বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আংশিক সম্মতি লেবাননের, হিজবুল্লাহর তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আংশিক সম্মতি লেবাননের, হিজবুল্লাহর তীব্র বিরোধিতা

favicon
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আংশিক সম্মতি লেবাননের, হিজবুল্লাহর তীব্র বিরোধিতা

চাপের মুখে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে যুক্তরাষ্ট্রের দেওয়া রূপরেখার আংশিক অনুমোদন দিয়েছে লেবাননের মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূল লক্ষ্য হলো সীমান্তে লড়াই বন্ধ করা এবং পাঁচটি পয়েন্ট থেকে ইসরাইলি সেনাদের সরিয়ে আনা।


প্রস্তাবে উল্লেখ আছে, ২০২৫ সালের মধ্যেই হিজবুল্লাহসহ সব সশস্ত্র অ-রাষ্ট্রীয় গোষ্ঠীকে নিরস্ত্র করে অস্ত্র ব্যবহারের অধিকার কেবল রাষ্ট্রীয় বাহিনীর অধীনে সীমাবদ্ধ রাখা হবে। এছাড়া ইসরাইলি সামরিক অভিযান বন্ধ এবং বন্দি বিনিময়সহ লেবানন-ইসরাইল ও লেবানন-সিরিয়া সীমান্ত চূড়ান্ত করাও রয়েছে এই পরিকল্পনায়।


তবে এই প্রস্তাবকে ‘একতরফা’ ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের স্বার্থে করা হয়েছে দাবি করে বৈঠক বর্জন করেছেন হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের মন্ত্রীরা। হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কোমাতি বলেন, “এই সিদ্ধান্ত লজ্জাজনক ও আত্মসমর্পণের নামান্তর। শত্রু যখন এখনও আমাদের ভূখণ্ডে দখল করে আছে, তখন প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্রীকরণ কোনো রাষ্ট্রই মেনে নেয় না।”


অন্যদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, “রাষ্ট্রের নিয়ন্ত্রণে অস্ত্র সীমাবদ্ধ রাখার পরিকল্পনাই কেবল অনুমোদন করা হয়েছে, পূর্ণাঙ্গ প্রস্তাব নয়।”


যুক্তরাষ্ট্র লেবাননের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, লেবাননের প্রতিশ্রুতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।