মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

favicon
অনলাইন সংস্করণ
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি এবং হাসপাতাল সিন্ডিকেট ভাঙার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


গত ১২ দিন ধরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড ও সদর রোডে মানববন্ধন ও সড়ক অবরোধ করে আসছেন তারা। এবার আন্দোলনের পরিধি বাড়িয়ে পুরো শহরজুড়ে কর্মসূচি চালানো হচ্ছে।


আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “সরকারি হাসপাতালগুলোতে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। দীর্ঘ ১০ দিন আন্দোলন করার পরও কোনো অগ্রগতি না দেখে বাধ্য হয়ে আজ মহাসড়ক অবরোধ করেছি।”


আরেক আন্দোলনকারী ব্লগার কাফি জানান, “স্বাস্থ্যখাতে সংস্কার ছাড়া আমরা ঘরে ফিরব না।”


এ কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভুক্তভোগী রোগী ও স্বজনরা অংশ নেন।


অবরোধে আটকে পড়া একাধিক যাত্রী জানান, “ঢাকা থেকে নির্বিঘ্নে বরিশাল এসে নথুল্লাবাদে এসে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছি।”