মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আরও ২ জন গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আরও ২ জন গ্রেফতার

favicon
অনলাইন সংস্করণ
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আরও ২ জন গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরও দুই জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


শনিবার (৯ আগস্ট) দুপুরে গ্রেফতারদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে বাসন থানায় রাখা হয়েছে।


শুক্রবার নিহত তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।


পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে—চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করছিলেন। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। ঘটনাটি তুহিন মোবাইলে ভিডিও করেন। হামলাকারীরা ভিডিও মুছে ফেলতে বললে তুহিন নিজের সাংবাদিক পরিচয় দিয়ে অস্বীকৃতি জানান। এরপর পাশের একটি মার্কেটের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।