মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › গাজীপুরে চটের বিছানা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুরে চটের বিছানা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

favicon
অনলাইন সংস্করণ
গাজীপুরে চটের বিছানা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি।


শনিবার (৯ আগস্ট) ভোরে এই ঘটনা ঘটে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, রাতের দিকে মাওনা উড়ালসেতুর নিচে ‘গল্প ছড়া’ চা-ঘরের পাশে কয়েকজন যুবক ঘুমাতে যায়। চটের বিছানা নিয়ে নিহত জুয়েল ও আটক দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির সময় রাকিবের হাতে থাকা ছুরি জুয়েলের বুকে ঢুকে যায়। এ সময় রবিনের হাতেও কেটে যায়।