বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, হামলাকারীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, হামলাকারীর মরদেহ উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, হামলাকারীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডেকাল্ব কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কর্মকর্তা ৩৩ বছর বয়সী ডেভিড রোজ। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।


ডেকাল্ব কাউন্টি পুলিশ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, কর্মকর্তা রোজ এক হামলাকারীকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে এমোরি ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ডেভিড রোজ ২০২৪ সালের সেপ্টেম্বরে ডেকাল্ব কাউন্টি পুলিশ বিভাগে যোগ দেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে জানানো হয়েছে, তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।


ডেকাল্ব কাউন্টির অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান গ্রেগ প্যাড্রিক বলেন, "এই কঠিন সময়ে আমরা সমাজের কাছে তার পরিবার, বন্ধুবান্ধব, প্রিয়জন এবং পুরো পুলিশ বিভাগের জন্য প্রার্থনা কামনা করছি।"


এফবিআই পরিচালক কাশ প্যাটেল নিহত অফিসারকে “নায়ক” হিসেবে অভিহিত করে বলেন, অভিযুক্ত বন্দুকধারী কমপক্ষে চারটি ভবনে গুলিবর্ষণ করেছিল। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, "নিহত পুলিশ কর্মকর্তার আত্মত্যাগ অবিস্মরণীয়। তিনি অন্যদের রক্ষা করতে জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন।"


সূত্র: সিএনএন নিউজ