শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমসারা দেশমোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, আটক ১৪

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, আটক ১৪

favicon
অনলাইন সংস্করণ
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, আটক ১৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাত ৮টার পর সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হওয়া এই অভিযান রাত ১০টা পর্যন্ত চলে।


অভিযানে অন্যতম মাদক কারবারি নাসিমকে গ্রেপ্তার করা হয়। যাদের সন্দেহজনক মনে হয়েছে, তাদের তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। এসময় উদ্ধার করা হয় ৮টি চাপাতি, ৪টি মদের বোতল, ৬৮টি হেলমেট এবং মাদকদ্রব্য।


এর আগে সকালে মাদক বেচাকেনা নিয়ে জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত হন। সংঘর্ষের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনীর এ অভিযান পরিচালিত হয়।