শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্বইউরোপে দাবানলের তাণ্ডব: তুরস্ক, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে জ্বলছে বিস্তীর্ণ এলাকা

ইউরোপে দাবানলের তাণ্ডব: তুরস্ক, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে জ্বলছে বিস্তীর্ণ এলাকা

favicon
অনলাইন সংস্করণ
ইউরোপে দাবানলের তাণ্ডব: তুরস্ক, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে জ্বলছে বিস্তীর্ণ এলাকা

ইউরোপ জুড়ে এখনও নিয়ন্ত্রণে আসেনি ভয়াবহ দাবানল। তুরস্ক, পর্তুগাল, স্পেন ও ফ্রান্সসহ একাধিক দেশের বিস্তীর্ণ অঞ্চল আগুনে পুড়ে যাচ্ছে।


তুরস্কের উত্তর-পশ্চিমের চানাক্কালে প্রদেশে দাবানলে ধ্বংস হয়েছে হাজারো বাড়িঘর ও গাড়ি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে, আর অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে অন্তত ৭০০ অগ্নিনির্বাপক কর্মী, যাদের সহায়তায় বিমান ও হেলিকপ্টার থেকে পানির ছিটানো চলছে।


ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও একই পরিস্থিতি, যেখানে প্রায় ৪০ হাজার একর বনভূমি আগুনে ভস্মীভূত হয়েছে।


অতিরিক্ত তাপমাত্রার কারণে পর্তুগালের রাজধানী লিসবনের আশপাশেও আগুন ছড়িয়ে পড়েছে। স্পেনে দাবানল কবলিত অঞ্চল থেকে নিরাপত্তার জন্য প্রায় ৮০০ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।