শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমজাতীয়মার্কিন মানবাধিকার প্রতিবেদনে স্থিতিশীলতার উল্লেখ, অতীত লঙ্ঘনের চিত্রও তুলে ধরা

মার্কিন মানবাধিকার প্রতিবেদনে স্থিতিশীলতার উল্লেখ, অতীত লঙ্ঘনের চিত্রও তুলে ধরা

favicon
অনলাইন সংস্করণ
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে স্থিতিশীলতার উল্লেখ, অতীত লঙ্ঘনের চিত্রও তুলে ধরা

গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল—মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-২০২৪ এ এমনটাই উল্লেখ করা হয়েছে।


মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত এই প্রতিবেদনে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ উঠে আসে। এর ধারাবাহিকতায় শেখ হাসিনার দেশত্যাগ এবং ড. মুহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের ঘটনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।


রিপোর্টে আরও বলা হয়েছে, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম, নির্যাতন, বিচারবহির্ভূত আটক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমে কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের উদাহরণ।


প্রতিবেদন অনুযায়ী, মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা সত্ত্বেও তৎকালীন হাসিনা প্রশাসন জড়িতদের শাস্তি দেয়নি। তবে রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এসব অপরাধে জড়িতদের গ্রেপ্তার করেছে বলে এতে উল্লেখ করা হয়।