শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমসারা দেশনিষিদ্ধ কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ বখতিয়ার গ্রেফতার

নিষিদ্ধ কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ বখতিয়ার গ্রেফতার

favicon
অনলাইন সংস্করণ
নিষিদ্ধ কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ বখতিয়ার গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ারকে (৪৭) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।


মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য।


সিটিটিসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বখতিয়ার নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছেন। বেলা আনুমানিক ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।