মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)। বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়।
সম্মানসূচক ডিগ্রি গ্রহণের পর ড. ইউনূস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেন। এরপর তিনি ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
এর আগে গত সোমবার তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।