শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমসারা দেশজাফলংয়ে চলছে পাথর লুট, হুমকির মুখে প্রাকৃতিক সৌন্দর্য

জাফলংয়ে চলছে পাথর লুট, হুমকির মুখে প্রাকৃতিক সৌন্দর্য

favicon
অনলাইন সংস্করণ
জাফলংয়ে চলছে পাথর লুট, হুমকির মুখে প্রাকৃতিক সৌন্দর্য

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটের পর এবার একই চিত্র দেখা যাচ্ছে জাফলংয়েও। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে পাথরখেকোরা এখান থেকে পাথর সরিয়ে নিচ্ছে। এমনকি দিনের বেলাতেও তারা সুযোগ পেলেই পাথর লুটের চেষ্টা করছে।


জিরো পয়েন্ট এলাকা থেকে ইতোমধ্যেই বড় আকারের পাথর তুলে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে পর্যটনকেন্দ্রটির প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশও মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাথর লুট বন্ধে টহল জোরদার করা হয়েছে। এর আগে সাদাপাথর এলাকা প্রকাশ্য লুটপাটে প্রায় মরুভূমিতে পরিণত হয়।


উল্লেখ্য, সিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করছেন।