শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমজাতীয়ইশরাকের বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ অপুর স্ত্রীর

ইশরাকের বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ অপুর স্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
ইশরাকের বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ অপুর স্ত্রীর

গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক সেই বক্তব্য আদায় করেছেন বলে অভিযোগ করেছেন অপুর স্ত্রী কাজী আনিশা।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ইশরাকের বাসার সামনে থেকে অপুকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে গোপীবাগে, যা ইশরাকের বাসা, সেখানে জোর করে স্টেটমেন্ট করানো হয়। তিনি দাবি করেন, অপুকে সাহায্যের কথা বলে এই কাজ করানো হয় এবং এ সময় উপদেষ্টা আসিফ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদের নাম জানতে চাওয়া হয়।


আনিশা আরও জানান, ভিডিওটি সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে এবং স্টেটমেন্ট নেয়ার ১৪ দিন পর তা সামাজিকমাধ্যমে ছড়ানো হয়। চারদিন রিমান্ডে রেখে অপুকে দিয়ে নাম বলানোর চেষ্টা করা হয়। তার দাবি, এনসিপিকে চাপ দিতে অপুকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে।