ক্ষমতার অপব্যবহারে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ জয়ের বিরুদ্ধে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন ৬০ কোটি ১৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে জয় প্রায় ৫৭ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন করেছেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া, যুক্তরাষ্ট্রে তার নামে দুটি বাড়িরও খোঁজ মিলেছে, যার মূল্য বাংলাদেশি টাকায় ৫৪ কোটির বেশি।
এসময় তিনি আরও জানান, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণীও চাওয়া হয়েছে।
এর আগে, অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার পর জয়ের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় দুদক।