শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্বমালয়েশিয়ায় আটক ১৭,৮৯৬ অনিবন্ধিত বিদেশি, বাংলাদেশি ১,১৩৬ জন

মালয়েশিয়ায় আটক ১৭,৮৯৬ অনিবন্ধিত বিদেশি, বাংলাদেশি ১,১৩৬ জন

favicon
অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় আটক ১৭,৮৯৬ অনিবন্ধিত বিদেশি, বাংলাদেশি ১,১৩৬ জন

মালয়েশিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এ বছরের ৬ জুলাই পর্যন্ত ১,১৩৬ জন বাংলাদেশিসহ মোট ১৭,৮৯৬ জন অনিবন্ধিত বিদেশি আটক রয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল।


মন্ত্রী জানান, আটককৃতদের ইমিগ্রেশন বিভাগের অধীনে পরিচালিত ২০টি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে—এর মধ্যে ১৮টি স্থায়ী ও দুটি অস্থায়ী ডিপো। এছাড়া বিদেশি শিশুদের জন্য ছয়টি শিশু আটক কেন্দ্রও রয়েছে।


ইমিগ্রেশন ক্যাম্পগুলোর মোট ধারণক্ষমতা ২১,৫৩০ জন হলেও, যেকোনো সময় গড়ে ১৬,০০০ থেকে ১৮,০০০ জন সেখানে আটক থাকে, যা গ্রেপ্তার ও মুক্তির ওপর নির্ভরশীল। বর্তমানে আটকপ্রাপ্তদের মধ্যে ৭৮% (১৩,৯৯২ জন) পুরুষ এবং ২২% (৩,৯৭৪ জন) নারী।


জাতীয়তার ভিত্তিতে আটক ব্যক্তিদের মধ্যে শীর্ষে রয়েছে মায়ানমারের নাগরিক (৭,৪৫৩ জন), এরপর ইন্দোনেশিয়া (৩,৮১৭ জন), বাংলাদেশ (১,১৩৬ জন) এবং অন্যান্য দেশ। মোট আটকপ্রাপ্তদের ৪,৭১৯ জন মায়ানমারের রোহিঙ্গা। গড় আটক মেয়াদ ০ থেকে ৩ বছরের মধ্যে এবং কারও কাছে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্ড নেই।