শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমসারা দেশসিলেটের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদাপাথর ডেমরায় জব্দ

সিলেটের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদাপাথর ডেমরায় জব্দ

favicon
অনলাইন সংস্করণ
সিলেটের লুট হওয়া ৪০ হাজার ঘনফুট সাদাপাথর ডেমরায় জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতের অভিযানে ঢাকার ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট এলাকায় র‍্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ দল এই পাথর জব্দ করে।


সূত্রে জানা গেছে, সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদাপাথর লুট হয়, যার বাজারমূল্য ২০০ থেকে ২৫০ কোটি টাকা। এছাড়া প্রায় ৬ লাখ ঘনফুট বালু লুট করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা। অবৈধভাবে উত্তোলিত এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাটে মজুত করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো।


র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ পাথরের অনেকাংশ ইতোমধ্যেই মেশিনে ক্রাশ করা হয়েছে। অভিযানে ৭টি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয় এবং মালিকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।