রাজশাহীতে ঋণ ও অভাবের চাপ, একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীর বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মো. মিনারুল, তাঁর স্ত্রী মোসা. মনিরা খাতুন, তাঁদের মেয়ে মিথিলা খাতুন (দেড় বছর) এবং ছেলে মো. মাহিম (১১)।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মিনারুল তাঁর স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশের হাতে পাওয়া একটি চিরকুটে উল্লেখ রয়েছে, ঋণের বোঝা ও অভাবের তাড়নায় মিনারুল এই ঘটনা ঘটিয়েছেন। উদ্ধার হওয়া চিরকুটের সত্যতা যাচাই এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান।