শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমসারা দেশবনানীর ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারে যুবক খুন: কুমিল্লা থেকে গ্রেপ্তার ২

বনানীর ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারে যুবক খুন: কুমিল্লা থেকে গ্রেপ্তার ২

favicon
অনলাইন সংস্করণ
বনানীর ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারে যুবক খুন: কুমিল্লা থেকে গ্রেপ্তার ২

রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সংস্থাটির দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।


শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।


তিনি বলেন, নিহত রাহাত ও গ্রেপ্তারকৃতরা একে অপরের পরিচিত ছিলেন। তারা নিয়মিত ওই সিসা বারে যাতায়াত করতেন এবং ভেতর-বাইরে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।


র‌্যাব জানায়, হত্যাকাণ্ডে আরও যারা জড়িত রয়েছে, তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনাস্থল সিসা লাউঞ্জটি কীভাবে রাত পর্যন্ত খোলা ছিল তাও তদন্ত করা হচ্ছে। আশিকুর রহমান বলেন, রাজধানীর অবৈধ সিসা লাউঞ্জগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।


প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে বনানীর ওই সিসা বারে রাহাতকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।