শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমবিশ্বনেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল ভিশন’—বাংলাদেশসহ ৩১ দেশের তীব্র নিন্দা

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল ভিশন’—বাংলাদেশসহ ৩১ দেশের তীব্র নিন্দা

favicon
অনলাইন সংস্করণ
নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল ভিশন’—বাংলাদেশসহ ৩১ দেশের তীব্র নিন্দা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল ভিশন’ নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি দেশ।

আরব ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এবং আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিবরা এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

হিব্রু গণমাধ্যমে প্রকাশিত নেতানিয়াহুর বক্তব্যকে মুসলিম দেশগুলো আন্তর্জাতিক আইন, বৈশ্বিক স্থিতিশীলতা ও আঞ্চলিক শান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। তারা বলছে, এটি আরব জাতীয় নিরাপত্তার সরাসরি লঙ্ঘন।

এদিকে, উগ্রপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়ে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছেন।

আরব নেতারা বলেন, ফিলিস্তিনি ভূমি দখল, আল-আকসা মসজিদসহ ধর্মীয় স্থানে আক্রমণ, বসতি সন্ত্রাস, শরণার্থী শিবির ধ্বংস ও জনগণকে উচ্ছেদের মতো কর্মকাণ্ড ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির অংশ—যা সংঘাতকে আরও উসকে দিচ্ছে।

তারা ইসরায়েলের গণহত্যা, জাতিগত নির্মূল ও আগ্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। একই সঙ্গে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি ও ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন।

আরব দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে, ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করার আহ্বান জানায়।

তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রক্ষায় আইনি ও নৈতিক দায়িত্ব পালন করতে হবে।

সূত্র: আল জাজিরা, গালফ টাইমস