বাউফলে বাস পুকুরে, আহত ১০
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা বাসগুলো দিনে-রাতে একই চালক চালান। এর ফলে প্রায়ই এ রুটে দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাদের।