বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › সিংড়ায় নেশার টাকা নিয়ে বিরোধে বাবার কোপে ছেলের মৃত্যু

সিংড়ায় নেশার টাকা নিয়ে বিরোধে বাবার কোপে ছেলের মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
সিংড়ায় নেশার টাকা নিয়ে বিরোধে বাবার কোপে ছেলের মৃত্যু

নাটোরের সিংড়ায় বাবার কোপে শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল একই গ্রামের কাঠ ব্যবসায়ী শহিদ মোল্লার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাবান সরদার জানান, শরিফুল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকা যোগাতে তিনি প্রায়ই এলাকায় চুরি করতেন এবং পরিবারকেও মারধর করতেন। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্ত্রী তাকে ছেড়ে চলে যান। কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও সে ফের নেশায় আসক্ত হয়ে পড়েন।

ঘটনার দিন সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে শরিফুল তার বাবাকে ধারালো হাসুয়া দিয়ে কোপানোর চেষ্টা করেন। এ সময় বাবার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে শহিদ মোল্লা হাসুয়াটি ছেলের হাত থেকে কেড়ে নিয়ে তাকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।

সিংড়া থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো হাসুয়া জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে শহিদ মোল্লা পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।